
Have a question?
Notified by email when this product becomes available
- Description
- Product Reviews
আইর মাছ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নদীর মাছ, যার মাংস শক্ত, কাঁটা কম এবং স্বাদ অত্যন্ত সমৃদ্ধ। Fish Vally সরাসরি পদ্মা নদীর জেলেদের কাছ থেকে নিজেরাই এই মাছ সংগ্রহ করে, তাই মাছের সতেজতা, মান এবং স্বাদ নিয়ে আমরা দিচ্ছি ১০০% নিশ্চয়তা।
মাঝখানে কোনো দালাল বা অতিরিক্ত সংরক্ষণ ছাড়াই নদী থেকে সংগ্রহ করার ফলে এই মাছের স্বাদ থাকে একেবারে খাঁটি ও প্রাকৃতিক। ঝোল, ভুনা কিংবা স্টেক—সব ধরনের রান্নার জন্য এটি একটি আদর্শ প্রিমিয়াম নদীর মাছ।
এটি একটি ভ্যারিয়েবল ওজনের প্রোডাক্ট। ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য প্রতিটি সাইজ রেঞ্জের মাঝামাঝি ওজন ধরে হিসাব করা, যাতে আপনি একটি সম্পূর্ণ মাছের সম্ভাব্য মূল্য সম্পর্কে ধারণা পান।
👉 উদাহরণ:
- ১–১.৯ কেজি সাইজ → ১.৫ কেজি ধরে মূল্য দেওয়া
- ২–২.৯ কেজি সাইজ → ২.৫ কেজি ধরে মূল্য দেওয়া
এই মূল্য শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য।
যেহেতু এটি নদীর প্রাকৃতিক মাছ, তাই পার্সেল করার আগে সঠিক ওজন নিশ্চিত করে বলা কঠিন। তবে নির্বাচিত রেঞ্জের মধ্যেই মাছের ওজন থাকবে।
✅ পার্সেল করার সময় মাছের সঠিক ওজন মাপা হবে।
✅ প্রতি কেজি মূল্য অনুযায়ী যতটুকু ওজন হবে ঠিক ততটুকুরই বিল করা হবে।
তাই ইনভয়েসে মোট মূল্য কিছুটা কম বা বেশি হতে পারে।
ওয়েবসাইটে আইড় মাছের পুরো মাছের মূল্য সাইজ অনুযায়ী দেওয়া আছে:
৫০০–৯৯০ গ্রাম সাইজ — ৯৫০ টাকা
১–১.৯ কেজি সাইজ — ২,১০০ টাকা
২–২.৯ কেজি সাইজ — ৪,০০০ টাকা
৩–৩.৯ কেজি সাইজ — ৬,৬৩০ টাকা
৪–৪.৯ কেজি সাইজ — ৭,৮৭৫ টাকা
৫–৬.৯ কেজি সাইজ — ১১,৪০০ টাকা
৭–৯ কেজি সাইজ — ১৬,৮০০ টাকা
আইড় মাছ বাংলাদেশের বিভিন্ন নদী থেকে ধরা হয়। বিশেষ করে পায়রা, মেঘনা, বিষখালি ও পদ্মা নদীর জেলেদের কাছ থেকে আইড় মাছ সংগ্রহ করা হয়। আইড় মাছ প্রাকৃতিক নদীর মাছ হওয়ায় প্রকৃত ওজন কিছুটা কম-বেশি হতে পারে।
